ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সকল অশুভ শক্তিকে চিরতরে দূর করে আগামীতে ফরিদপুর-৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর নৌকায় উঠবো। শেখ হাসিনার স্বপ্ন পূরণসহ তার হাতকে আরও শক্তিশালী করব ইনশাল্লাহ।
মঙ্গলবার সন্ধ্যায় শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর ফরিদপুর-৪ আসনের জনগণ জিম্মি দশায় জীবন যাপন করেছে। সরকারের কোনো উন্নয়নই জনগণ দেখতে পারেনি। আমি জনগণের পাশেই থেকেছি, আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।
আরও পড়ুন: ৪ লাখ মানুষ পাচ্ছে আর্সেনিক মুক্তি পানি
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, হামেরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান, সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জাহিদ মুন্সি প্রমুখ।
ইত্তেফাক/অনি
