২০১৮-তে বিয়ে করবেন হুমা

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:৪৭
বলিউডের দুই বাঘা পরিচালকের সাথে সম্পর্কের গুঞ্জনের পর অনেকেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, অনুরাগ কাশ্যাপের সাথে বুঝি অভিনেত্রী হুমা কোরাইশী বিয়েটা চুপিসারে সেরেই ফেলেছেন। কিন্তু অনুরাগের ঘর আবারও পুরোনো প্রেমিকার সাথে জোড়া লাগায় সেই গুজব থেকে রেহাই পেয়েছেন হুমা। এরপর থেকেই বলি-মিডিয়া প্রায় সময়ই তাকে একটি প্রশ্নই করে বেড়াচ্ছে। কবে তিনি বিয়ে করবেন। জবাবে হুমা বলেছেন ২০১৮-তে। এই ক’বছরে নিজের যুতসই প্রেমিককে খুঁজে তবেই বিয়েটা সারবেন। অন্যদিকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সাজিদ নাদিয়াওয়ালার ‘হামশাকল’-এর পর এই পরিচালকের সাথেও তার নতুন সম্পর্কের কথা মাথা চাড়া দিয়ে উঠেছে। কারণ সাজিদ তার পরবর্তী সিক্যুয়েলের ছবিতে বিপাশা বসুকে বাদ দিয়ে হুমাকে সিলেক্ট করেছেন এমন খবরও শোনা গেছে। এর উত্তরে অবশ্য এখনই বিপাশা হুমাকে জড়িয়ে কথা না বললেও হুমা নিজেই তুলেছেন বিপাশার কথা। আগবাড়িয়ে হুমা কোরাইশী বলেছেন, ‘সাজিদের ‘হামশাকল’-এর মিস কাস্টিং একমাত্র বিপাশা বসু। ও ছাড়া ছবিটি আরও সমৃদ্ধ হতে পারত!’