দেশে ফিরেই আদালতের উঠোনে ব্যস্ত প্রীতি

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:৪৭
অভিযোগ প্রমাণ করতে বিদেশ থেকে দেশে ফিরলেন প্রীতি জিনতা। গতকাল দুপুরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই এয়ারপোর্টে ফেরেন প্রীতি। দেশে ফিরেই নিজের অভিযোগগুলোর সত্যতা প্রমাণে ব্যস্ত এখন তিনি আদালত পাড়ায়। তার ঘনিষ্ঠমহলে জানিয়েছে, ওয়াংখেড়ে নেস যে তার শ্লীলতাহানি করেছেন এর উপযুক্ত প্রমাণ রয়েছে প্রীতির কাছে। যদিও লিজা হেডেনের সঙ্গে নেসের সম্পর্ক নিয়ে প্রীতি কদিন ধরে বেশ বিরক্ত ছিলেন। সেই বিরক্তি থেকে এই অভিযোগ কি না এমন বিষয়েও তাকে পুলিশী জেরায় পড়তে হতে পারে। সব মিলিয়ে শ্লীলতাহানি, ত্রিকোণ প্রেম, ডনের হুমকি মিলিয়ে অপ্রীতিকর অবস্থায় বলিউডের জারা। এই মামলায় বিসিসিআই সচিব সঞ্জয় পাটিলসহ সাতজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সাতজনের মধ্যে পাঁচজনই প্রীতির অভিযোগের সত্যতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশকে। গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে আইপিএল সিইও সুন্দর রমনকেও। প্রীতির বয়ান এই মামলায় নতুন তথ্য দেবে বলে মনে করা হচ্ছে।