এবারের বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করাটা একটু মুশকিল হয়েই দাঁড়িয়েছে। কারণ অনেক ভালো দলও প্রথম রাউন্ডে ছিটকে পড়েছে বিশ্বকাপের আসর থেকে। এই আসরে ক্যামরুন কোনো সুবিধা করতে পারেনি। ইতোমধ্যে বিদায়ের টিকেট কেটেছে তারা। তবে ব্রাজিলের জন্য বেশি গোলের ব্যবধানে জয়ের একটা সুযোগ রয়েছে এই ম্যাচে। কারণ ‘এ’ গ্রুপে গোলের দিক থেকে মেক্সিকো এগিয়ে আছে। সেই ব্যবধানে এগিয়ে থাকতে চাইলে এই ম্যাচে সর্বাধিক গোল ছাড়া কোনো উপায় নেই নেইমারদের। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচও হতে পারে এটি। কারণ হেরে বিদায় নিলেও আক্রমণের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই ক্যামেরুন।
নেদারল্যান্ড বনাম চিলি
অস্ট্রেলিয়া বনাম স্পেন
রাত ১০টা
ব্রাজিল বনাম ক্যামেরুন
ক্রোয়েশিয়া বনাম মেক্সিকো
রাত ২টা
সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি
