ব্রিটেন হাউজ পার্লামেন্টে ‘এমআই ফাইভ’-এর শুটিংয়ের অনুমতি!

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:৪৮
টম ক্রুজের সবচেয়ে সফল চলচ্চিত্র সিরিজ ‘মিশন ইম্পসিবল’-এর অবশেষে নতুন সিক্যুয়েল শুরু হচ্ছে। মূলত দীর্ঘদিন ধরেই টমের কোনোরকম শিডিউল পাওয়া যাচ্ছিল না। কারণ এমনিতেই টম তার সাংসারিক ঝামেলা এবং নিজের প্রযোজনায় ব্যস্ত থাকার কারণে সময় মিলছিল না। অতঃপর নতুন সিরিজের চিত্রনাট্য অনুযায়ী ব্রিটেন হাউজ অব পার্লামেন্টে এ ছবির শুটিংয়ের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু তার অনুমতিও সহজে মেলার কথা নয়। অবশেষে সেই অনুমতিও মিলেছে। মেরিল স্ট্রিপের চলচ্চিত্রের পর টম ক্রুজের ছবির শুটিংয়ের অনুমতি মিলল বিশ্বের অন্যতম এই ভিভিআইপি জোনে।