ঢাকার ছবিতে নুসরাত

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:৪৮
প্রথমবারের মতো ঢাকাই সিনেমাতে অভিনয় করবেন টালিগঞ্জের অভিনেত্রী নুসরাত জাহান। পি এ কাজল পরিচালিত ‘ঢাকার ছেলে কলকাতার মেয়ে’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিনি। নির্মাতা বলেন, ‘নুসরাতের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ। তিনি সিনেমায় অভিনয়ের ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এখন অন্য কিছু না ঘটলে নুসরাতই থাকছেন প্রধান নায়িকার চরিত্রে।’ জানা যায় ঈদুল ফিতরের পর শুরু হবে এ সিনেমার শুটিং।