কবিদের আড্ডায় অন্য এক আয়োজন

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:৪৯
পল্লীকবি জসীম উদ্দীনের বাস ভবন সংলগ্ন মিউজিয়ামে কবি সংসদ আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগীয় বাংলা সাহিত্য সম্মেলন ২০১৪। উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার সাংবাদিক রফিকুল হক দাদু ভাই, কবি সংসদ সভাপতি কবি ও নাট্যকার রাজু আলীম, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবিপুত্র খুরশিদ আনোয়ার জসীম উদ্দীন। উত্সবের আহবায়ক হানিফ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কবি আয়াত আলী পাটোয়ারী, নাহিদ রোখসানা, শামিম রুমি টিটন, ইলা পাল, রুনা রায় চৌধুরী, আবৃত্তিশিল্পী উম্মে নূর কনা, টিমুনি খান রিনো, কবি সংসদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক প্রমুখ। দিনব্যাপী এই উত্সবে বাংলাদেশ ও কলকাতার কবি-সাহিত্যিক-শিল্পীরা অংশগ্রহণ করেন।