দশম জাতীয় সংসদের বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ শপথ নিয়েছেন। রবিবার সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় অন্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, সংসদ সদস্য পংকজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
