ঢাকায় গত দেড় মাসে ২৬ হাজার ৭০৫ ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি:। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিতাসের পরিদর্শন টিম ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং, নবীনগর হাউজিং, শাহজালাল হাউজিং, স্বপ্নধারা হাউজিং, হাজারীবাগ, কেরানীগঞ্জের মধ্যেরচর, বালুরচর, আরশিনগর, মডার্ণ লেন, খোলামোড়া মডেল টাউন, মিরপুরের পলাশনগর ও তুরাগ, সাভারের আশুলিয়া এবং ডেমরার আমুলিয়া, নলছাটা, ধিতপুর, মেহেন্দীপাড়া, ধার্মিকপাড়া ও সোনারগাঁও-এর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট এলাকাসমূহের প্রায় ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিতাস জানিয়েছে, গত ৭ মে থেকে ১৮ জুন পর্যন্ত এ অভিযান চলে। অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণে এ অভিযান অব্যাহত থাকবে।
