আজকের অনুষ্ঠান

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:৩১
বাংলা একাডেমি: বাঙালির গোপাল ভাঁড়:একটি লোক-চরিত্রের নির্মাণের সন্ধানে শীর্ষক বক্তৃতা দেবেন ইতিহাসবিদ অধ্যাপক গৌতম ভদ্র। একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, বিকাল ৫টা। তমদ্দুন মজলিস: পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব, বিকাল ৪টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে সকাল সাড়ে ৮টা। হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি: সন্ত্রাস, মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা, হায়দার আলী হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তন (মুগদা), বিকাল ৪টা। শিল্পিত: সরদার ফজলুল করিম ও আতিকুল হক চৌধুরী স্মরণে আলোচনা সভা, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, বিকাল ৫টা।