চলছে মেসি বন্দনা

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:০৯
এক ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে তুলে দেয়া গোলটি করার পর মেসির প্রশংসায় মেতেছেন তার কোচ ও সতীর্থরা। হাফ ছেড়ে বাঁচা কোচ আলেসান্দ্রো সাবেলা বহু চর্চিত সেই প্রশংসা-বাক্য দিয়েই মেসি-বন্দনা শুরু করেন, ‘মেসি থাকলে যে কোনো কিছুই সম্ভব।’ মান বাঁচানো শটটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টিনার কোচ। মেসির প্রশংসার অভিধানে তিনি যোগ করলেন নতুন একটি বাক্য, ‘লিওনেলের এই শট দুজন গোলরক্ষক মিলেও ঠেকাতে পারত না।’ গত শনিবার আর্জেন্টিনা মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানের জন্য বিশেষ এক উপলক্ষ ছিল। ইরানের বিপক্ষে তার ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে শততম। বিশেষ এই মাইলফলককে মেসি জয়ের রঙে রাঙিয়ে দেয়ায় দারুণ খুশি মাচেরানো, ‘এই হচ্ছে মেসি। যেদিন সে তার ঝলকের পুরোটা দেখাতে পারবে না, সেদিন একটি মুভেই জয় এনে দেবে।’