জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের আদুরে নাম হয়েছিল ‘জেলেনা’। কিন্তু একবার তাদের প্রেম ভাঙে তো আরেকবার জোড়া
লাগে। বিশ্বসংগীতের এ দুই তারকাকে আবার একসঙ্গে দেখা গেল।
ধারণা করা হচ্ছে, অতীতের সব ঝামেলা ভুলে আবার এক হয়ে গেছেন বিবার ও সেলেনা। ২০ জুন যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বেভারলি হিলসের মাস্ট্রো রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে দু’জনে ছবি তুলেছেন। এরপর ওয়েস্টফিল্ড সেঞ্চুরি সিটি মল থিয়েটারে নতুন মুক্তিপ্রাপ্ত ‘থিঙ্ক লাইক অ্যা ম্যান’ ছবিটি দেখতে গিয়েছিলেন তারা। তখন দু’জন দেহরক্ষী দরজার ওপাশে তাদের নিরাপত্তায় ছিলেন।
গত কয়েকদিন ধরেই ২০ বছর বয়সী বিবার ও ২১ বছর বয়সী সেলেনা ছায়ার মতো পাশাপাশি আছেন। রেকর্ডিং স্টুডিওর পাশাপাশি ১৮ জুন বাইবেল শেখার ক্লাসেও একে অপরকে সঙ্গ দিয়েছেন।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, বোহেমিয়ান স্বভাব ছেড়ে কানাডিয়ান তারকা বিবার যদি মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনার কথায় ওঠেন-বসেন তাহলেই সম্পর্কটা জোড়া লাগতে পারে।
