লন্ডনে বলিউড তারকা মুনসুর আলীর নির্দেশনায় একটি তথ্যচিত্রে শুটিং করলেন বলিউড তারকা কারিশমা কাপুর। সম্প্রতি টানা দুই দিন মুনসুর আলীর নির্দেশনায় এই শুটিং সম্পন্ন হয়। ক্যামেরায় ছিলেন সালাউর রহমান ও রিচার্ড ভ্যান গ্র্যামবার্গ। নিজের নির্দেশনায় কারিশমা কাপুরকে ধারণ প্রসঙ্গে নির্মাতা মুনসুর আলী জানান, ‘কাজের ব্যাপারে অনেক মনোযোগী তিনি। সত্যিই এতটা প্রফেশনালিজম ছিল বলেই তিনি কারিশমা কাপুর হয়েছেন। খুব অল্প সময়েই কারিশমা আমাদের পুরো ইউনিটকে খুব আপন করে নেন। আমার সাথে এর আগেও বেশ ক’জন বলিউড তারকার শুটিং হয়েছে। তবে কারিশমা কাপুরের সাথে আমার এই অভিজ্ঞতাটা সত্যিই স্মরণীয়।’
