মোদির কাছে আমির

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:১২
গত ২৩ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করলেন আমির খান। নিজের সঞ্চালনায় ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমের মাধ্যমে ‘পরিবর্তনের জন্য ভোট’ প্রচার কর্মসূচি চালিয়েছিলেন আমির। এ অনুষ্ঠানের প্রভাব সম্পর্কে আলোচনা করতেই মোদির কাছে গেলেন ৪৮ বছর বয়সী বলিউডের এই সুপারস্টার। মোদির সঙ্গে আলোচনা প্রসঙ্গে টুইটারে আমির বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে আলোচনা করে এলাম। আমাকে মহামূল্যবান সময় দেওয়ার জন্য তাকে অশেষ ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘পরিবর্তনের জন্য ভোট প্রচার কর্মসূচির মাধ্যমে সারাভারতে আমরা মানুষের যে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছি তা ভাগাভাগি করেছি মোদিজির সঙ্গে।’ আমির ও মোদির সাক্ষাত্ শেষে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দু’জনের করমর্দনের একটি স্থিরচিত্র দেওয়া হয়।