চান্দিনায় কলেজ অধ্যক্ষ কারাগারে

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:৩২
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের অধ্যক্ষ এলডিপির সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে শ্রীঘরে পাঠিয়েছে আদালত। একই কলেজের প্রভাষক আশরাফুনিছা বিলকিছের দায়ের করা স্বাক্ষর জালিয়াতি মামলায় সোমবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, ২০১৩ সালে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ অধ্যক্ষ আবুল কাশেম একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশরাফুনিছা বিলকিছ এর যোগদানপত্রে স্বাক্ষর জালিয়াতি করে যোগদানের তারিখ পরিবর্তন করেন। এ ঘটনায় আশরাফুনিছা বিলকিছ ২০১৩ সালের ১১জুন চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।