অনন্যা শীর্ষদশ-২০১৩

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:১৪
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে রবিবার অনন্যা শীর্ষদশ-২০১৩ সম্মননা গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস। অনন্যা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের বাসভবনে অনাড়ম্বরভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। ছবিতে অনন্যা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন এবং বিশিষ্ট কলামিস্ট ও কূটনৈতিক ফারুক আহমেদ চৌধুরীকে দেখা যাচ্ছে। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর দশজন সফল নারী পান অনন্যা শীর্ষ দশ সম্মাননা। গত বছর ২৬ আগস্ট এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সে সময় প্রশাসন ও জননিরাপত্তায় সম্মাননাপ্রাপ্ত মিলি বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করতে পারেননি