আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি আল আমিন মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি কাশেমপুর কারাগারে বন্দী ছিলেন। সম্প্রতি তিনি ‘ব্যাক পেইন’ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ জুন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
