অন্যরকম উদ্যোগ

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:২৭
‘গাছেরও আছে প্রাণ, ব্যথার অনুভূতি তারও সমান’- শ্লোগানে সবুজ সুরক্ষায় ধানমন্ডিতে অভিনব কর্মসূচির আয়োজন করে পরিবেশ বিষয়ক সচেতনা বৃদ্ধিতে কাজ করা কয়েকটি সংগঠন। আর এ কাজে অংশ নিয়েছিল ১০ বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী। শিক্ষার্থীদের গায়ে ছিল ‘গাছেরও তো আছে প্রাণ’ এই শ্লোগান লিখিত টি-শার্ট। হাতে ছিল প্লেকার্ড। আর তার গায়ে লেখা ছিল ‘গাছেরও আছে প্রাণ, ব্যথার অনুভূতি তারও সমান’, ‘গাছেই হোক বন্ধুত্ব, প্রকৃতি থাকুক সুরক্ষিত’, ‘হাতে বাঁধি হাত, সবুজ বেঁচে থাক’ ইত্যাদি নানা শ্লোগান। ‘জীবনে কখনো সবুজের ক্ষতি করবে না, কখনো নদী দূষণ করবে না, সবুজের হয়ে কাজ করে যাবে আজীবন’- এমন শপথ ধ্বনিত হয় শিক্ষার্থীদের কণ্ঠে। ভেসে যায় নগরীর শেষ প্রান্তে। শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন আয়োজকরা।