দুই নকলবাজের প্রতিযোগিতা!

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:৪৮
শাকিব প্রযোজনায় এসেছেন। দ্বিতীয় ছবিরও ঘোষণা দিয়েছে ফেলেছেন। কিন্তু প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ এবং মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ একই ছবির নকল হিসেবে তৈরি হচ্ছে। অর্থাত্ তেলেগু ছবি ‘রেবেল’-কে নকল করছেন দুই প্রযোজকই। এখন কি উপায় হবে শেষ পর্যন্ত সেটিই দেখার বিষয়। সম্প্রতি ছবির শুটিংয়ে ব্যাংকক গেলে এ নিয়ে দুই ছবির ইউনিটে তুলকালামও ঘটে যায়। শাকিবের ইউনিট হুমকি দিয়েছে আমার নকল আমি একাই করব। অন্যদিকে ওরাও চ্যালেঞ্জ ছুড়েছে ওরা অনেকদূর শুটিং করেছে তাই কোনো পরিবর্তন করা হবে না। তাই এখন যে আগে ছবিটি শেষ করে সেন্সর নিয়ে আসতে পারবে সেই হয়তো লাভবান হবেন। বাকি প্রযোজক পড়বেন নকল নিয়ে প্রতিযোগিতার পরাজিত আসনে। নিজের প্রথম প্রযোজনার ছবি তেলেগু ছবি ‘রেবেল’ থেকে এভাবে হুবহু নকল না করলেও পারতেন—এমনটাই বলেছেন অধিকাংশ চলচ্চিত্র কর্মী। অন্যদিকে ছবির শুটিংয়ে আদম পাচার সংক্রান্ত গুঞ্জনে নাকি তারা লন্ডনে যাবার ভিসাও পাননি। এখন এই নকল প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ছবিটির ভাগ্যে কী ফলাফল দাঁড়ায় সেটিই দেখার বিষয়! শাকিব অবশ্য প্রত্যাশা করছেন ছবিটি এবারের ঈদের সেরা ব্যবসাসফল ছবি হবে।