আর্জেন্টিনাকে স্বরূপে দেখতে চাই...

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:৪৯
১৬ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে নাইজেরিয়া। বসনিয়ার সাথে এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার মতো অবস্থায় আছে সুপার ইগলসরা। আজ আর্জেন্টিনার সাথে জয় অথবা ড্র করতে পারলেই হলো। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনার সাথে পেরে ওঠার মতো সামর্থ্য নেই নাইজেরিয়ার। নাইজেরিয়ার সম্ভাবনার প্রশ্নে ইতিহাসও নীরব। তবে খেলার মাঠে বদলে যেতে পারে সমীকরণ। ইরান তো প্রায় রুখেই দিয়েছিল আর্জেন্টিনাকে। শেষ মুহূর্তের গোলে মান বাঁচল মেসিদের। মান বাঁচালেন মেসি নিজেই। শেষ ম্যাচে ব্রাজিল ফিরেছে চিরচেনা রূপে। ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ক্যামেরুনকে। আজ আর্জেন্টিনার সামনে আরেক আফ্রিকান দল। সমর্থকদের মন ভরিয়ে দিতে আরও বড় ব্যবধানে জেতা উচিত তাদের। প্রথম দু ম্যাচে এমন ইঙ্গিত দিতে না পারলেও আজ আর্জেন্টিনাকে স্বরূপে দেখতে চাই। আজকের খেলা আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া বসনিয়া বনাম ইরান রাত ১০টা হন্ডুরাস বনাম সুইজারল্যান্ড ফ্রান্স বনাম ইকুয়েডর রাত ২টা সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি