বাংলা সুপারম্যান জ্যু!

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:৫০
কণ্ঠশিল্পী-কম্পোজার জুয়েল মোর্শেদ গানে একটি নিজস্ব জায়গা তৈরি করেছেন। তবে এরই ভেতরে মিউজিক ভিডিওর কল্যাণে বেশ আলোচিত তিনি। এবারেও সেই পথেই হাঁটছেন। নিজের সলো অ্যালবাম ‘কি উপায়’-এর ‘ভিডিও গেম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে তিনি বিচিত্র সব বেশ ধরেছেন! তার ভেতরে সুপারম্যানও বাদ যায়নি। তবে মিউজিক ভিডিওর এই ‘হাসপাতাল’, ‘মডেলের মারা যাওয়া’র একঘেয়েমি কনসেপ্টের বাইরে দর্শকেরা এই গানের ভিডিওতে নতুন কিছু পাবেন এটুকু বলাই যায়।