সমপ্রতি খুলনা জোনের ১৬টি শাখায় কর্মরত উত্তরা ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তাদের জন্য আয়োজিত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আব্দুল আজিজ। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন, এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার সেলিম নজরুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০
সম্প্রতি বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ৩৮ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানির চেয়ারম্যান এএসএফ রহমানের সভাপতিত্বে কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন
০০০
সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় ২০১৩ সালে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১২% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়
