ছিটমহল বিনিময় দাবিতে সমাবেশ কাল

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:১৬
লালমনিরহাট প্রতিনিধি ছিটমহল বিনিময় কার্যকরের দাবিতে উভয় দেশের ছিটমহলবাসী বৃহত্তর আন্দোলন সূচনা করতে আগামীকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে সমাবেশ করবে। বাংলাদেশ ও ভারতে থাকা ১৬২টি ছিটমহলের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ভারতীয় এবং ভারতের অভ্যন্তরে ৫১টি বাংলাদেশি ছিটমহল রয়েছে। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অঞ্চলের সমন্বয়কারী কমিটির সম্পাদক আজিজুল ইসলাম বলেন, ভারতের বিরোধিতার কারণে ছিটমহল বিনিময় আজো আলোর মুখ দেখেনি।