স্কলারির প্রতীক্ষায় উইলমটস!

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:৫২
ব্রাজিলকে এড়াতে যেখানে মরিয়া চিলি-নেদারল্যান্ডসের মতো দলগুলো সেখানে বেলজিয়াম কোচ মার্ক উইলমটস বলেছেন, স্কলারির দেখা পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। পরবর্তী রাউন্ডের সূচি বলছে, নক আউট রাউন্ডে দেখা হয়ে যেতে পারে দুই দলের। এইচ গ্রুপ থেকে এরই মধ্যে পরের রাউন্ড নিশ্চিত করা বেলজিয়াম কোচ বলেন, ‘আমার বন্ধু স্কলারির সাথে দেখা হওয়াটা হবে খুব আনন্দের। দারুণ একটা বিষয় হবে সেটা। আপনি কখনোই জানেন না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। ২০০২ সালে একটা ইতিহাসের সমাপ্তি ঘটেছিল। আমরা ব্রাজিলের কাছে হেরে বাদ পড়েছিলাম। আজ ১২ বছর পরে একই দিনে আমি আবারও এখানে। যাই হোক না কেন, আমি আবারো ব্রাজিলের মুখোমুখি হবার আশা রাখি। যদিও জানি না সেটা কখন ঘটবে।’ ১২ বছর আগে নিজেদের সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরেই বাদ পড়েছিল বেলজিয়াম। ঐ দলের অধিনায়ক ছিলেন উইলমর্ট।