বৃক্ষ মেলার অনুষ্ঠান

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৩৯
রাঙামাটিতে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি জেলা প্রশাসকের কার্যালয়ে বৃক্ষ রোপন শেষে পৌরসভা প্রাঙ্গণে এসে ফিতা কেটে ফেস্টুন ও কবুতর উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসকের আয়োজনে পৌর মিলনায়তনে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি, রাঙামাটি সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ৩৩৩নং মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার আমেনা বেগম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নরেশ চন্দ্র বারই ও বন সংরক্ষক মো. আবু হানিফ পাটোয়ারী প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশন করা হয় পাহাড়িদের ঐতিহ্যবাহী নাচ ও গান। অনুষ্ঠানে পাহাড়িদের ঐতিহ্যবাহী জুম নৃত্য পরিশেন করেন নৃত্য শিল্পী ইতি চাকমা, পিংকি চাকমা, মৌনিতা চাকমা, দীপা ত্রিপুরা, রিয়া ত্রিপুরা, পম্পি বড়ুয়া ও আঁখি বড়ুয়া।