ক্যাম্পাসের গান...

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৪০
রেডিও পদ্মা ৯৯.২ এফএমের উদ্যোগে উদীয়মান গল্পকার ও শিল্পীদের রচনা অবলম্বনে অডিও অ্যালবাম ‘গল্পের হাটে’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২০ জুন বিকালে নগরীর পাঠানপাড়াস্থ লালন শাহ উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি। অনুষ্ঠানে রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন, জলফড়িং মিউজিকের প্রধান নির্বাহী সংগীত শিল্পী এহসান রাহী, সংগীত শিল্পী লুত্ফর রহমান, ‘গল্পের হাট’ অডিও অ্যালবামের সংগীত আয়োজক সংগীতশিল্পী পাভেল, প্রচ্ছদ শিল্পী ও গীতিকার গালিব সরদার, রেডিও পদ্মা’র চীফ প্রডিউসর সোহান রেজা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রেডিও পদ্মার প্রধান সমন্বয়কারী জিএম মুরতুজা। উপস্থাপনা করেন রেডিও পদ্মার সিনিয়র উপস্থাপক হাসান তানভীর, লাবনী বৃষ্টি ও হাসান রাজিব। এতে অডিও অ্যালবামের শিল্পীরা গান পরিবেশন করেন। পরে ব্যান্ড আরশি লাইভ কনসার্টে সংগীত পরিবেশন করেন।