রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের উদ্যোগে ‘বিশ্ব সংগীত দিবস’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২১ জুন সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজান উদ্দীনের নেতৃত্বে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে শুরু র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে বিভাগের সভাপতি ড. অসিত রায় স্বাগত বক্তব্য রাখেন। এসময় ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, আয়োজন সহযোগী ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাই-কমিশনার সন্দ্বীপ মিত্র।
