টুইটারে বিশ্বকাপ

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৪২
স্পেন, ইংল্যান্ড, ইতালি — সবাই বাদ পড়ে গেল প্রথম রাউন্ড থেকে। বিশ্বাস করা যায়? এর নামই বিশ্বকাপ। — মেসুত ওজিল শুভ জন্মদিন বন্ধু! শুভ জন্মদিন লিও! তোমাকে আমরা সবাই খুব ভালবাসি। — সার্জিও অ্যাগুয়েরো কবে দেখা যাবে লুইস সুয়ারেজ কাউকে খেয়ে ফেলেছে! অথচ ক’দিন আগেও ও ছিল নায়ক। — রিও ফার্দিনান্দ বিশ্বকাপ থেকে ঝড়ে পড়লো ইতালি। উরুগুয়ের সাথে এটা ছিল আকর্ষণীয় এক ম্যাচ। বিশ্বের সেরা টুর্নামেন্ট, অন্যতম বড় দলের বিদায়। এখানে সবাই একই কাতারে! — অমিতাভ বচ্চন কেউ আমাকে বলে দাও যা দেখলাম সেটা ভুল ছিল। আবারও সুয়ারেজ কাউকে কামড়ালো? — মাইকেল ওয়েন