ক্লোসার গোলের অপেক্ষায়...

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৪৩
ঘানার বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার ব্যাপারে কোনো সংশয় নেই জার্মানির। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে বড় জয়ের ফলে শেষ ষোলোর ভিত্তি মজবুত হয়ে আছে তাদের। হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়নও। কথা হলো জার্মানির সঙ্গী হয়ে পরের রাউন্ডে যাবে কোন দল? পর্তুগাল, ঘানা, যুক্তরাষ্ট্র সবাই আছে সমানে সমান অবস্থায়। তবে কিছুটা পিছিয়েই আছে পর্তুগিজরা। সে যাই হোক, আজকের ম্যাচে জার্মানি ফেবারিট। জিতবেও তারাই। যুক্তরাষ্ট্র উদ্যমী হয়েই মাঠে নামবে। পর্তুগালের মতো নাকানি-চুবানি খাইয়ে দিতে চাইবে জার্মানিকেও। কিন্তু মুলার, ক্লোসা আর ওজিলদের তোপের মুখে যুক্তরাষ্ট্রের শেষরক্ষা হবে বলে মনে হয় না। অপেক্ষায় আছি ক্লোসার ১৬তম গোলের। আজকের খেলা জার্মানি বনাম যুক্তরাষ্ট্র পর্তুগাল বনাম ঘানা রাত ১০টা দ. কোরিয়া বনাম বেলজিয়াম আলজেরিয়া বনাম রাশিয়া রাত ২টা সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি