ইরানে বিশ্বকাপ বিজ্ঞাপনের দুই অভিনেতা গ্রেফতার

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৩৬
বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া ইরান দলের সমর্থনে নির্মিত একটি ভিডিও বিজ্ঞাপনের দুই অভিনেতাকে গ্রেফতার করেছে সেদেশের কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দেয়। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান আজাম ব্যান্ড বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ইরানসহ আরো ১২টিরও বেশি দেশকে নিয়ে ভিডিও ক্লিপটি তৈরি করেছে। তাতে ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় শহর শেহারুদের একটি ফুটেজে দেখানো হয় যে, বিশ্বকাপে যাওয়া দলের সমর্থনে লোকজন নাচ-গান করছে। শেহরুদ পুলিশের উদ্ধৃতি দিয়ে ইরনা জানায়, ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে এস.এম ও এম.এল (সংক্ষিপ্ত) নামের ২৩ বছর বয়সী দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ক্লিপটিকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লে¬খ করে কর্তৃপক্ষ। যদিও ইসলামী প্রজাতন্ত্র ইরানে ক্লিপটি ভালভাবেই ছড়িয়ে পড়েছে।