আরও সামনে চোখ আলজেরিয়ার

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৩৬
ইতিহাস গড়া হয়ে গেছে আগেই। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডে ওঠার পর আজ বৃহস্পতিবার রাশিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া। এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলতে জায়গা করে নিতে পারবে আলজেরিয়া। অথচ ম্যাচের ঠিক আগে রাশিয়াকে বধ করার পরিকল্পনার পরিবর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকেই নজর রাখছে আলজেরিয়া। দলের মাঝমাঠের খেলোয়াড় ইয়াসিন ব্রাহিমি এমনটি জানিয়েছেন। রাশিয়ার বিপক্ষে জয় না হোক অন্তত ড্র করতে পারলেও দ্বিতীয় রাউন্ডে উঠার সুযোগ থাকবে আলজেরিয়ার। তবে হেরে গেলে টুর্নামেন্টকে গুডবাই জানাতে হবে। এমনটি হলে এইচ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠে যাবে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে এর আগে কখনই আলজেরিয়া দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি। এটা স্মরণ করে ব্রাহিমি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, রাশিয়ার সঙ্গে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে আমাদের দেশের জন্য একটি নতুন অধ্যায় হবে। আমাদের জন্য দারুণ সম্মানের একটা ব্যাপার হবে সেটা।’ আগের ম্যাচে কোরিয়াকে ৪-২ গোলে বিধ্বস্ত করা দলটি তাই বিশ্বকাপে একটি জয় নিয়েই কেবল সন্তুষ্ট থাকতে চায় না। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ গোলে হেরে যাওয়া দলটি তাই আজ জয় তুলে নিয়ে সামনে এগিয়ে যাবার পথ প্রশস্ত করতে বদ্ধপরিকর, ‘আমরা শান্ত আছি। তবে আমাদের চোখ খেলার দিকে। আমাদের চেষ্টা থাকবে ম্যাচ জয়ের। একটা ফলাফলই আমাদের উদ্দেশ্য। যেটা আলজেরিয়ার মানুষকে আনন্দ দিতে পারে।’