বর্তমান কোচ রয় হজসনের মেয়াদ শেষে ২০১৬ সালে গ্যারি নেভিলকে ইংল্যান্ড দলের কোচ নিয়োগের পক্ষে মাইকেল ওয়েন।
ব্রাজিলে চলমান ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতার পর জাতীয় দলের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় বিভিন্ন দিক থেকে সমালোচিত হচ্ছেন কোচ রয় হজসন। দেশটির হয়ে ৮৯ ম্যাচে ৪০ গোল করা মাইকেল মনে করছেন সকল প্রশ্নের জবাব বর্তমান কোচিং স্টাফদের মধ্যেই লুকায়িত আছে।
ইংল্যান্ডের হয়ে ৮৫ ম্যাচ খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুল ব্যাক নেভিল বর্তমান কোচ হজসনের যথার্থ বিকল্প বলে মনে করছেন ওয়েন। টেলিগ্রাফ পত্রিকায় ওয়েন লিখেছেন, ‘হজসনের বর্তমান মেয়াদ ২০১৬ সালে শেষ হওয়ার পর ফুটবল অ্যাসোসিয়েশন যদি আর তাকে রাখতে না চায় তবে ইংল্যান্ড দলের ম্যানেজার হিসেবে তারাগ্যারি নেভিলের কথা চিন্তা করতে পারে।’ বাসস
