প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজে রমজানে ছুটি ২৯ জুন থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, আসন্ন রমজান, জুমাতুল-বিদা, শবে কদর ও ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি কলেজ (সরকারি আলিয়া মাদরাসা, টিচার্স ট্রেনিং কলেজ ও গভ. কমার্সিয়াল ইনস্টিটিউট) ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে পাবলিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম এ ছুটির আওতাবহির্ভূত।
