সমুদ্র তো দোলাতে হবে—যে শরীর চন্দ্রচূড়ে
ঘুমাবে নিঃশ্বাস জুড়ে... মেঘের কী নেশা ছোঁবে
সন্ধানী সুখ, যার বৃক্ষ জড়ানো ছাড়া গান শেখে
চন্দ্রমুখী পরি। সুখটানে ছোঁয় অদ্ভুত পুষ্পরথ;
কাব্যের প্রত্নডানার মতো আকাশ নামে অবাধ্য
জোয়ারে, নোঙ্গর তোলা... পুষ্পজলে হামাগুড়ি
খাওয়া কুমারী ঢেউ...
কী বাঁধি আজ শরীর জুড়ে ওষ্ঠধূলির মেঘ
