ওষ্ঠধূলির মেঘ

আপডেট : ২৬ জুন ২০১৪, ১৯:৩৬
সমুদ্র তো দোলাতে হবে—যে শরীর চন্দ্রচূড়ে ঘুমাবে নিঃশ্বাস জুড়ে... মেঘের কী নেশা ছোঁবে সন্ধানী সুখ, যার বৃক্ষ জড়ানো ছাড়া গান শেখে চন্দ্রমুখী পরি। সুখটানে ছোঁয় অদ্ভুত পুষ্পরথ; কাব্যের প্রত্নডানার মতো আকাশ নামে অবাধ্য জোয়ারে, নোঙ্গর তোলা... পুষ্পজলে হামাগুড়ি খাওয়া কুমারী ঢেউ... কী বাঁধি আজ শরীর জুড়ে ওষ্ঠধূলির মেঘ