শঙ্খচূড় সে তো অনুভূতি রক্তছন্দে হিম শির শির বৃষ্টিপাত সে তো অণুকাব্য তোমারই কবিতার ঋণ বোধ সে তো বোকা ভালোছাত্র রাত্রি হয়ে মগ্ন জেগে আছে শূন্যঘর সে যে মৌনতরী পাল ছেঁড়া তবু খোঁজে নদী