তেলাপোকা

আপডেট : ২৬ জুন ২০১৪, ১৯:৩৭
আমার বিধবা পত্নীর চোখের কাজল ধুয়ে যে নদে প্রবাহিত হচ্ছে আমি সেই নদের তান্ত্রিক নাবিক সতীদাহে আমার কোনো বিশ্বাস ছিল না অথচ আমি নিজেই জ্বলন্তচিতায় চোর হয়ে ঢুকে পড়েছি ঢুকে দেখি তার উপপত্নীগণ ফুলকুমারের মতো গিলে খাচ্ছে অনার্যাগুন সেই সকল টকাগুন তিতাগুন মুখে পুরে চলে এসেছি রবিবাবুর অন্দরমহলে এত কষ্ট করে কবিতা লেখার কী দরকার তাই গোপনে বলি রবিবাবুর নোবেল পুরষ্কার আমি চুরি করেছি এতে আমার পত্নী খুব খুশি মাঝে মাঝে ভাবি সে যদি রাক্ষুসী হয়ে যায়—তাহলে সবকিছু রসাতলে যাবে এসকল ভেবে ধান ঝরা দিনে আমি ধর্মের ষাঁড়ের মতো বড় হতে-হতে আত্মহত্যা করেছি ঠিক এভাবে আমার স্ত্রীর ফুচকা খাওয়া প্রেম ফোচকে গেল এখন বুঝি গীতাঞ্জলির কাছে থাকলে কি হবে পাশে থাকা দরকার।