সহজ সন্ন্যাসে

আপডেট : ২৬ জুন ২০১৪, ১৯:৩৭
১ আমার কোনো তাড়াহুড়া নেই; ব্যার্থতা আছে সকাল-সন্ধ্যায়। জলের অরুচি থেকে ঔষধের স্বাদ ছুঁয়ে যতটা ওপাশ ফিরে থাকে নির্মোহ বিকেল ততটা তোমাকে ভুলে যাই—সহজ সন্ন্যাসে । ২ আমার কোনো তাড়াহুড়া নেই ব্যার্থতা আছে জিয়ানো লতার মতো হূদয়ের গোপন কামনায় শুধু—এদিকে ওদিকে যাই।