সত্যজিত্ রায়ের ‘অশনি সংকেত’-এর নায়িকা ববিতা এখন কানাডার কিচনারে। তিনি এ মাসের শেষে ছেলেকে দেখতে এসেছেন। জুনের শেষে নিউ ইয়র্ক হয়ে দেশে ফিরবেন। তিনি গতকাল ইত্তেফাককে জানান, এবার বড় বোন সুচন্দাসহ হজ্ব করতে যাবেন। আগে অবশ্য, উমরা হজ্ব করেছেন।
এছাড়াও আরও বলেন, ‘আমি গতবার কানাডা থেকে ফিরে গিয়ে অনেক সিনেমার চুক্তির টাকা ফেরত দিয়েছি। কারণ, আগের দিনের সিনেমাগুলো আর নেই। এখন সব কেমন কেমন যেন। সিনেমাগুলো নাটক নাটক মনে হয়। অভিনয় করে তৃপ্তি পাই না।’
বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি দুই অভিনেত্রীর এমন সিদ্ধান্ত প্রসঙ্গে সুচন্দা জানান, ‘অনেক তো হলো। কোনো একদিন তো অবসর নিতেই হবে। তা ছাড়া এখন নিজেদের আগ্রহটাও মরে গেছে। বরং সমাজকর্মী হিসেবে মানুষের সেবায় এখন সবার পাশে দাঁড়াব।’
