আজ সুবচন নাট্য সংসদের সহ-সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক এ এস এম আরজু রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সুবচন আরজু স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৭ম তলায় ২নং মহড়া কক্ষে। স্মরণ অনুষ্ঠানে আরজু রহমানকে স্মরণ করে বক্তব্য রাখবেন নাট্যজন মামুনুর রশীদ, নাট্যজন দেবপ্রসাদ দেবনাথসহ অনেকে।
