আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গঠনতন্ত্র পরিবর্তনের পর এর প্রথম চেয়ারম্যান হলেন ভারতের এন শ্রীনিবাসন। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় তাকে এ দায়িত্ব দেয়া হয়। আইসিসির চেয়ারম্যান হওয়ার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় ৬৯ বছর বয়সী শ্রীনিবাসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হওয়া অনেক সম্মানের।’
