মোহামেডানের ড্র

আপডেট : ২৬ জুন ২০১৪, ২১:৩৬
দুই দফায় পিছিয়ে পড়েও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় টিম বিজেএমসির সাথে ২-২ গোলে ড্র করতে সক্ষম হয়েছে। মোহামেডানের গোলদুটি করেন ওয়াহেদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলাটিতে স্বপন ও জীবন ২৬ ও ৫৬ মিনিটে দুবার অফিস দল বিজেএমসিকে এগিয়ে দেন। কিন্তু এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি দলটি।