যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশ অনুযায়ী জিয়াউদ্দিনকে তিন বছরের চুক্তিতে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা ওয়াশিংটনে আকরামুল কাদেরের স্থলাভিষিক্ত হলেন।
জিয়াউদ্দিন কর্মজীবনে দেশে ও বিদেশে বহু পদে দায়িত্ব পালন করেছেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি।
