বিশ্বকাপে বরাবরই ব্রাজিল-ভক্ত অপু বিশ্বাস। তার কথায়, ‘শৈশব থেকেই পারিবারিকভাবেই এই প্রাপ্তি। তবে এবারে নিজ দেশে বসে খেলা দেখতে পারেননি বলে বেশ আক্ষেপ রয়েছে। খেলার শুরুর দিকে থাইল্যান্ডে দুটি ছবির শুটিংয়ের কারণে সেখানেই দেখতে হয়েছে আমাদের বেশ ক’টি খেলা। তবে আমি বলব বাংলাদেশের মতো এত ফুটবলপ্রেমী পৃথিবীর অনেক দেশেই নেই।
আমার বগুড়ার বাড়িতে প্রতি বিশ্বকাপ মৌসুম এলেই একটা এলাকাভিত্তিক বিশ্বকাপ টুর্নামেন্ট হতো। খুব মিস করি তাই সেই সময়গুলো। কারণ সারাদিন আমরা সেই আঞ্চলিক টুর্নামেন্ট দেখতাম আর রাত জেগে বিশ্বকাপ ফুটবল।’
এছাড়া নিজের কাজের ফিরিস্তি জানাতে গিয়ে বলেন, ‘অনেকদিন পর এবারের ঈদটা আমার জন্য স্পেশাল। কারণ এবারের ঈদে শাকিব প্রযোজতি প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। এটা বাংলাদেশে রেকর্ড বাজেটের একটি চলচ্চিত্র। অনেকেই আমাকে আর ববিকে জড়িয়ে কিছুটা জল ঘোলা করতে চেয়েছে। কিন্তু আমি বলব ববির ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে এসব না করে অভিনয়টা শেখা উচিত।’
আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপ ফুটবল আমার দেখা সেরা টুর্নামেন্ট। কারণ এত ভালো টিম, এত অঘটন, এত গোল আর কোনো বিশ্বকাপে আমি দেখিনি। তাই রেকর্ড বুক না দেখেই অনায়াসেই বলতে পারি এটাই সেরা বিশ্বকাপ।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন
বিশ্বকাপ ফুটবল ২০১৪ প্রসঙ্গে
