ফুটবল নস্টালজিয়া

আপডেট : ২৭ জুন ২০১৪, ১৯:১২
এক সময় আমাদের দেশে আবাহনী-মোহামেডান ফুটবল প্রতিযোগিতার অন্যরকম এক উত্তেজনা ছিল। তা ছড়িয়ে পড়েছিল শোবিজেও। তাই কোনো চ্যারিটি আয়োজনে তারকারা ফুটবল মাঠে নামলেও টিকেট বিক্রি হতো দেদারসে। তারই সাক্ষী বহন করছে এই ছবিটি। যেখানে নায়ক রাজের সাথে ড্যানি সিডাক, বাপ্পারাজ, মাহমুদ কলি, ইলিয়াস কাঞ্চন ও ছোট্ট সম্রাটকে দেখা যাচ্ছে।