১৮ বছরের সম্পর্কের ইতি টেনে অ্যান্টোনিও ব্যান্ডেরাস এখন অনেকটা নির্ভার। স্ত্রী মেলানি গ্রিফের সাথে ডিভোর্সের পর এখন তাই এই নিঃসঙ্গ জীবনে সঙ্গী হয়েছে আরেক নিঃসঙ্গ পথিক। তিনি ‘বেসিক ইন্সটিঙ্ক’ খ্যাত তারকা শ্যারন স্টোন। দুজনে অবশ্য দীর্ঘদিনের বন্ধু। তাই এই নিঃসঙ্গ জীবনকে গুডবাই বলতেই এখন তারা একসাথে জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অফিসিয়ালি ঘোষণা দেননি তবে এই জুলাইতেই দুজনে হলিডে কাটাতে নিজেদের শুটিং শিডিউল থেকে সময় বের করেছেন। হলিউড তারকাদের অন্য নিঃসঙ্গ যাত্রীরাও তাই ভাবছেন ব্যান্ডেরাস-শ্যারন স্টোনের মতো পথে হাঁটা যায় কি না।
