আজ মঞ্চে খালেদ খান!

আপডেট : ২৭ জুন ২০১৪, ১৯:১৫
প্রয়াত নাট্যব্যক্তিত্ব খালেদ খান নির্দেশিত সর্বশেষ নাটক ‘রূপবতী’ আবারও মঞ্চে উঠছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শনীটি হবে শনিবার সন্ধ্যা সাতটায়। খালেদ খানের মৃত্যুর পর এটাই নাটকটির প্রথম প্রদর্শনী। আর রূপবতীর নাম ভূমিকায় আছেন সোনিয়া হাসান। আরও অভিনয় করছেন সোহেল খান, আনসার আলী, সাইফুল ইমাম, আসাদুল ইসলাম, নাহিদা আক্তার, মনিরুল হোসেন শিপন, তানভীর আহম্মেদ ভূঁইয়া, আসমা কাদের মলি, নাজু, রনি আলম, সবুজ, আলামিন, পুলক, নাঈম, মারুফ, ফারজানা, আসাদ দেওয়ানসহ অনেকে। আর এটি সুবচন নাট্য সংসদের ২৯তম প্রযোজনা।