‘কোনো জোকারি শো আমাকে শিল্পী বানায়নি’

আপডেট : ২৭ জুন ২০১৪, ১৯:১৫
নিজের একান্ত প্রচেষ্টায় আজ রুপম কণ্ঠশিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন। তাই নিজের রাগটাও সেখানে। ক্যারিয়ারের শুরুর দিকে কিছু মিক্সড অ্যালবামের সুযোগ ছাড়া কোনো রিয়েলিটি শোয়ের বিচারক তাকে শিল্পী বানায়নি। তাই আত্মপ্রত্যয়ী রুপম বলেন, ‘ইদানীং এসব রিয়েলিটি শোয়ের বিচারকদের অবস্থা দেখলেও মাথা ঘোরে। কে যে কাকে বিচার করছে। কে যে কাকে শিল্পী বানাচ্ছে বোঝা মুশকিল। খোদার অশেষ রহমত আমাকে এর ভেতর দিয়ে আসতে হয়নি।’