এবারের ঈদেও একাধিক চ্যানেলে শতাধিক নাটক তৈরির প্রস্তুতি নিয়েছে। নাটক-টেলিফিল্ম বাছাইয়ে ব্যস্ত চ্যানেলগুলো এখন।
চ্যানেলে চ্যানেলে চলছে ঈদের নাটক-টেলিফিল্ম বাছাইয়ের কাজ। প্রচারের জন্য জমা পড়েছে প্রত্যাশার চেয়েও বেশি নাটক-টেলিফিল্ম। তাই নামকরা পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের ভারসাম্য রাখার চেষ্টায় আছে চ্যানেলগুলো। এক ঈদে একজন পরিচালকের একাধিক নাটক চালানোর পক্ষে নেই অনেকেই। হতে পারে সর্বোচ্চ দুটি। এরবেশি পছন্দ হলেও নাটক অথবা টেলিফিল্মগুলো রেখে দিতে চাইছেন অন্যকোনো সময়ের জন্য, অন্যকোনো বিশেষ দিনের জন্য। একজন অভিনেতা-অভিনেত্রীর কয়েকটি নাটক নিলেও পরিবর্তন চান জুটিতে। প্রতিবারের মতো এবারও ছোটপর্দায় উপস্থিতি আছে বড়পর্দার শিল্পীদের। ইমন, মৌসুমী, আমিন খান, পপি, রিয়াজদের প্রতি মনোযোগ আছে চ্যানেলেরও।
তবে এবারের ঈদ প্রস্তুতিতেও থাকছে স্পন্সর কোম্পানির দাপট। তারা যা বলছেন তাতেই থিতু হতে হচ্ছে চ্যানেলগুলোকে। আর তাই গড়পড়তায় যাদের যোগাযোগ বেশি তারাই নাটক পাচ্ছেন একাধিক।
