প্রীতি বিতর্কের সর্বশেষ!

আপডেট : ২৭ জুন ২০১৪, ১৯:১৫
প্রীতি জিনতা-নেস ওয়াদিয়া বিতর্কে উঠে এল নতুন তথ্য। জানা গেছে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে প্রীতিকে বারণ করেছিল বিসিসিআই। সূত্রে খবর, প্রীতির অভিযোগের বিষয়ে এক বিসিসিআই আধিকারিককে প্রশ্ন করেছিল পুলিশ। সেই আধিকারিক প্রীতিকে অনুরোধ করেন এই বিষয়ে যেন প্রীতি আর কিছু না করেন। তার বক্তব্য ছিল, ‘এই আইপিএল বিতর্কমুক্ত ছিল। বিতর্কমুক্তই থাকুক।’ নিজের টুইটার ও ফেসবুক পেজে প্রীতি লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক। যখন আমি অপমানিত হই আমার পাশে কেউ দাঁড়ায়নি।’ সেই কারণেই হয়তো ঘটনার ১২ দিন পর অভিযোগ জানান প্রীতি। সূত্রে খবর, ঘটনার পর থেকেই চাপে ছিলেন প্রীতি। ওই বিসিসিআই আধিকারিককেও প্রশ্ন করবে পুলিশ। প্রীতির অভিযোগের ভিত্তিতে নেসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৪, ৫০৬ ও ৫০৯ ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ।